1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

পটিয়ার মুহাম্মদ আরিফ খান এপেক্স বাংলাদেশের ‘বেস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি’ নির্বাচিত।

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৯৩ পঠিত

 

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে সারাদেশের জেলা গুলো থেকে ‘বেস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি’ নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান।

গত ২৭ মার্চ খুলনার সিটি ইন লিমিটেডে আয়োজিত এই বর্ণাঢ্য কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এপেক্স ইন্ডিয়ার পাস্ট প্রেসিডেন্ট সুনীল চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন, পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ সারাদেশের ডিস্ট্রিক্ট গর্ভণরবৃন্দ,ক্লাব সভাপতি সেক্রেটারি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কনভেনশনে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশের কার্যক্রম সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তরুণ নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা বলেন, এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খানের মতো নেতৃত্বই সংগঠনকে শক্তিশালী করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো এপেক্স পরিবারের জন্য গৌরবের।

এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার জেলার প্রতিটি এপেক্সিয়ান এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

অনুষ্ঠান শেষে এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খানের হাতে সম্মাননা প্রদানের মাধ্যমে ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট