1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ

পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২৩ পঠিত

 

উৎসব মুখর পরিবেশে পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের কৈয়গ্রামস্থ ঐতিহ্যবাহী শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ে ২০২৬-২০২৭ সেশনের এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিগত পরিষদের সভাপতি মুহাম্মদ আজমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ হোসেন ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপদেষ্টা মাস্টার মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং সহকারী নির্বাচন কমিশনার সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মুহাম্মদ আবদুল্লাহ আল হারুন, মুহাম্মদ মাঈনুদ্দীন, সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য। সকল সদস্যদের সম্মতিক্রমে মুহাম্মদ আরমানুল ইসলাম মানিককে সভাপতি, মুহাম্মদ সালাহউদ্দীন তারেককে সাধারণ সম্পাদক, মুহাম্মদ কাইছার উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ নাঈম উদ্দীন জিসানকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আরো নির্বাচিত হন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, সহ সভাপতি জুনাইদ হোসেন ও মুহাম্মদ ছৈয়দ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান সিজান, প্রচার সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম তামিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন সজিব, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আরাফাত কবির, সহ সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবিদ হাসান মিরাজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন রিদুয়ান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম‌, গ্রন্থনা, পাঠাগার ও ধর্ম সম্পাদক মুহাম্মদ মিশকাতুল মোস্তফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন। কাউন্সিল অধিবেশনে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সকল সদস্যের মাঝে মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট