1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

এপেক্স ক্লাব অব লামার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৫৮ পঠিত

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা পৌর এলাকায় আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামার উদ্যোগে কর্মহীন,আর্থিক অসচ্ছল মানুষ ও লামা আলীয়া এতিম খানার ছাত্রদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বেলা ১২ ঘটিকায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে এপেক্স ক্লাব অব লামা প্রেসিডেন্ট মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপে. নাসিম আহম্মেদ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের আইপিএনএসডি এপেক্সসিয়ান মোঃ নুরুল আমীন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতীত জেলা গভর্ণর ৩ এপে. মোঃ কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সুধী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এপেক্স ক্লাব অব লামার উদ্যোগে লামা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায়,কর্মহীন ও আর্থীক অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামি দিনের পথ জীবন পরিচালনা করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট