1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ

এপেক্স ক্লাব অব সাতকানিয়ার ডিনার মিটিং ও সেলাই মেশিন বিতরণ

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৯ পঠিত

সাতকানিয়া, ৩ নভেম্বর:

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাতকানিয়া (ইউ/সি) এর উদ্যোগে প্রথম ডিনার মিটিং ও অসহায় এক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব সাতকানিয়া ও এপেক্স ক্লাব অব বান্দরবানের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যায় কেরানীহাট আল আকসা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এপেক্সিয়ান আবছার উদ্দিন, সভাপতি, এপেক্স ক্লাব অব সাতকানিয়া (ইউ/সি)। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্সিয়ান ইসমাইল মোহাম্মদ রাশেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট–৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,
এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস), এপেক্স বাংলাদেশ,
এবং এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপেক্সিয়ান জসিম উদ্দিন (এক্সপ্যানশন ডিরেক্টর),
এপেক্সিয়ান মোহাম্মদ বাহাদুর (সার্ভিস ডিরেক্টর),
এপেক্সিয়ান কামাল উদ্দিন (মেম্বারশিপ ও এটেনডেন্স ডিরেক্টর),
এপেক্সিয়ান কায়সার হামিদ, ইঞ্জিনিয়ার আরাফাত, এপেক্সিয়ান আরিফ, এপেক্সিয়ান মোহাম্মদ রিয়াদ,
ও এপেক্সিয়ান মোহাম্মদ রফিক প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

 

“এপেক্স বাংলাদেশ সারাদেশব্যাপী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। মানুষের জন্য কাজ করা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকেই নিজের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি এপেক্স ক্লাব অব সাতকানিয়াকে আরও সেবাধর্মী কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”

অনুষ্ঠানের শেষে ক্লাবের চলমান সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট