1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলপ্রকাশ ২৫ ডিসেম্বর

  • সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ পঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ–এর বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, পরিচালক, কাজী নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর সুমঙ্গলন মুৎসুদ্দি , সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিদর্শক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন।

এদিন শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সকল অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট