1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

ওসি নাজমুল আলম লিংকনের ষড়যন্ত্রমূলক প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের রাজারহাটে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম লিংকনের ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪.০০টা দিকে পুরাতন সোনালী ব্যাংক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন,ওসি নাজমুল আলম লিংকন রাজারহাট থানার জন্য সময়োপযোগী একজন অফিসার ইনচার্জ।
তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন তিনি একজন যোগ্য অফিসার ইনচার্জ।
এতো অল্প সময়ে রাজারহাট উপজেলার শান্তি শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।তার মহৎ কর্মযজ্ঞে রাজারহাট উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ওসি নাজমুল আলম লিংকন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে রাজারহাট থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত অংশগ্রহণকারী জনতা অভিযোগ করে আরও বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রত্যাহার আদেশ করিয়েছে,যা রাজারহাটের সাধারণ মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। উপস্থিত সাধারণ মানুষ এই অনৈতিক ও ষড়যন্ত্রমূলক প্রত্যাহার আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা আরও দাবি জানান, অবিলম্বে ষড়যন্ত্রমূলক প্রত্যাহার আদেশ বাতিল করে ওসি নাজমুল আলম লিংকনকে পুনরায় রাজারহাট থানায় নিয়োগ দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় রাজারহাটবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

উক্ত মানববন্ধনে রাজারহাট উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট