1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কবিতা

  • সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ পঠিত

শান্তির প্রত্যাশা
( বিশ্ব শান্তি দিবসের নিবেদন )

শরীফ নবাব হোসেন ।

আমরা হবো শান্তির দূত
শান্তি আমাদের জন্য
আমরা উৎসর্গ শান্তির জন্য
মানুষের কল্যাণই শান্তি
অকল্যাণ অমানবিকতা কর্মকাণ্ডে অশান্তি ।

সমাজে দেশে বিশ্বের রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ
মানুষের জীবন আজ চরম অবরুদ্ধ
মানবতা আজ অসহায় বাকরুদ্ধ
মানুষ মরছে অকাতরে
স্বজনহারাদের কান্নার বিলাপ ঘরে ঘরে ।

ক্ষুধা তৃষ্ণা নির্যাতনে নিধনে মানুষ জর্জরিত
তাতে মানব জাতির নেই কোন আক্ষেপ
মানবতার ধ্বংসে মানুষের নেই মোটেও ভ্রুক্ষেপ
চারিদিকে সর্বহারা শোষিত বঞ্চিত মানুষের ক্রন্দন
অত্যাচারী জালিম স্বৈরাচারীর বেহায়া আস্ফালন ?

বসুমাতাকে শান্তিতে রাখতে হলে
মানুষের হৃদয়ে জাগাতে হবে মানবতা
সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে ন্যায়বিচার
যেখানেই জুলুম ; সেখানেই করতে হবে প্রতিবাদ প্রতিরোধ
মানুষকে দিতে হবে অকাতরে হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট