1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

করোনায় আক্রান্ত জাতীয় পার্টির (জাপা) মহাসচিব বাবলু

  • সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৪ পঠিত

বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত বছরের ২৮সেপ্টেম্বরে তার ছোট ভাই শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জাপা মহাসচিব ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো আছে।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
এর আগে গত বছর(২০২০)সালের ২৮ সেপ্টেম্বর জিয়াউদ্দিন বাবলুর ছোট ভাই শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাবলুর করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল কতৃপক্ষ এবং তার দলীয় দপ্তর সচিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট