1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

  • সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯৪ পঠিত

 

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই :
অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়াত লাইফ কেয়ার’ নামে প্রস্তাবিত এই হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাশে প্রায় ৫৫ কাঠা জমির ওপর ১৬ তলা বিশিষ্ট পর্যায়ক্রমে ২০ তলা ভবনে নির্মিত হবে।
চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং আন্তর্জাতিক এক্সপার্ট ক্যাপ্টেন শওকত
এর নেতৃত্বে হাসপাতাল পরিচালিত হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১০০ জনের এবং প্রবাস থেকে ৫০
জনের অধিক বিভিন্ন ক্যাটাগরিতে হাসপাতালের শেয়ার নিয়েছেন।

হাসপাতালের শেয়ার কাঠামো সম্পর্কে জানানো হয়, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি টাকার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে । এছাড়া কেউ যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকতে আগ্রহী হন, সেক্ষেত্রে ন্যূনতম ৫ কোটি টাকার শেয়ার নিতে হবে এবং ৫ কোটি টাকার পাঁচজন শেয়ার হোল্ডার দিতে হবে ।
গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) আরব আমিরাতের আজমান শহরের রামাদা হোটেল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালটির ডিএমডি মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, চিকিৎসা বঞ্চিত ও অসহায় প্রবাসীরা দেশে এসে যদি এই হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাদের জন্য অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের মধ্যে যারা ডাইরেক্টরশীপ শেয়ারহোল্ডার নিবেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন।
আলোচনা সভায় আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদ হোসাইন,মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যবসায়ী ফরিদুল আলম,মোহাম্মদ তাওয়াল ইসলাম, তাজ,মোহাম্মদ আলী আজম, মোঃ রহমতুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন সাহেল, মোঃ আকবর, আব্দুর রহমান সূরাই,সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আজাদ, সাঈদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট