1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া

  • সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৬ পঠিত

 

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে এ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বোয়ালখালী থানার পুলিশ সদস্য, এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পুরো বোয়ালখালীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে এ যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট