1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম

  • সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।
টানা ছুটির কারণে নগরীর প্রধান সড়ক ও ব্যস্ত এলাকায় যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। পুরো জেলা ও নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরজুড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় আনা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মিলিয়ে প্রায় ১১৫ জন মাঠে কাজ করছেন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। মোবাইল টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।
জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়মের সুযোগ কমে এসেছে এবং দায় এড়ানোর পথ বন্ধ হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবীর ভুঁইয়া বলেন, নগরী পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে বিকেলে নগরীর টাইগারপাস মোড়ে সাজোয়া যানসহ ব্যাপক তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা চলাচলরত প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশি চালান এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট