1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

  • সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘কর্ণফুলী ব্রিজ এলাকার যানজট নিরসনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিম উদদীন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, রিজিওনাল কো-অর্ডিনেটর সদরুল আমিন, সিডিএ নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, বিআরটিএ উপপরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির, সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম ও ক্যাব সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরি প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পনাহীন পার্কিং, রাস্তার দুপাশে দোকানপাট স্থাপন ও অযাচিত স্টপেজের কারণে কর্ণফুলী সেতুর যানজট দিন দিন বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে নগর পরিকল্পনা সংস্থা, ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট