1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা চোরের মৃত্যু

  • সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৪৩ পঠিত

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘর থেকে গরু চুরি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা (৩৮) এক চোর নিহত হয়েছে।
জানা যায়, গভীর রাতে ৫/৬ জনের একটি চোরের দল উক্ত গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘরে প্রবেশ করে গরু চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে মতিউর রহমানের ছেলে নুর আলম বাড়ির বাহিরে এসে চিৎকার দিলে গ্রামের লোকজন বের হয়ে আসেন। গ্রামবাসী চোরদের ধরার জন্য ধাওয়া করলে এদের মধ্যে অজ্ঞাতনামা এক চোর গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে রাত ২টার দিকে ঔ চোরের মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এই ঘটনায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী ও কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহিনুজ্জামান শাহীন ঘটনাস্থান পরিদর্শন করেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, এখন পর্যন্ত নিহত চোরের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট