1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

কুড়িগ্রামের রাজারহাটে নিজ মালিকানাধীন রাস্তা ভূমিতে রুপান্তরিত করতে আদালতের নির্দেশ

  • সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭০ পঠিত

মোঃ শফিকুল ইসলামঃ

ব্যক্তিগত কাজের স্বার্থে নিজ উদ্যোগে তৈরি কৃত রাস্তাকে জন সাধারণের চলাচলের রাস্তা হিসেবে বহাল রাখার দাবিতে অভিযোগ দায়ের। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অন্তর্গত উমর মজিদ ইউনিয়নের উমরপান্থাবাড়ী বেরুটারী গ্রামে এ ঘটনা ঘটে। আদালত সুত্রে জানা যায় বিবাদী মোঃ আঃ আউয়াল, মোঃ আকতার আহসান, মোঃ আব্দুল বাতেন সকলের পিতা মৃত ছাবের উদ্দিন, মোঃ আঃ হাকিম পিতা মৃত নুরুল হোসেন, মোঃ আব্দুল হালিম বকসী খোকা পিতা মৃত আব্দুল মজিদ সর্ব সাং উমর পন্থাবাড়ী, উপজেলা রাজারহাট জেলা কুড়িগ্রামের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন মোঃ মোকছেদুল হক পিতা মোঃ আব্দুল মোত্তালিব সাং উমর পান্থাবাড়ী উপজেলা রাজারহাট জেলা কুড়িগ্রাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম পিটিশন নং-১৫/১৮ রাজারহাট-কুড়িগ্রামে
মামলাটি রুজু হয়।

উক্ত মামলাটির তদন্তের রিপোর্ট ও সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বিবাদীর বিরুদ্ধে যে রাস্তাটি বন্ধের অভিযোগ আনা হয়েছে তা ৬/৭ বছর পূর্বে পুকুর খনন করে পুকুরের মাটি বহনের সুবিধার্থে সেটি নির্মাণ করা হয়েছিল। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে গাড়িঘোড়া ও জনসাধারণের চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে। বিবাদমান নতুন রাস্তার বিপরীত পার্শ্বে ৫০/৬০ বছরের একটি পুরনো রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়িঘোড়া সহ জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত। উভয় রাস্তা দুটি বিবাদী পক্ষের জমির উপর দিয়ে চলে গেছে এবং তা সরকারি খতিয়ান ভুক্ত নয়। রাস্তার মালিক বিবাদী আকতার আহসান জানান,জনসাধারণের কথা বিবেচনা করে পূর্বের রাস্তাটি বহাল রেখে আদালতের অনুমতিক্রমে নতুন রাস্তাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। প্রতিপক্ষ আমার ফসলি জমির ক্ষতিসাধন করতে অহেতুক অনর্থক হয়রানি করার চেষ্টা করে আসছে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিবেশী আশরাফুল আলম (রহিম), আবদুল হালিম, আইয়ুব আলী ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সহ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন আমরা পূর্বের রাস্তাটি বহাল চাই আমাদের বাপ দাদারা এ রাস্তা দিয়ে চলাফেরা করে আসছিল। অতএব পূর্বের রাস্তাটি সংষ্কার করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের প্রতি জোর দাবি জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিদ্বয় বলেন নতুন রাস্তাটিতে সন্ধ্যার পর মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয় যে কারণে রাতে সাধারণ লোকের জন্য চলাফেরা
বিপদজনক হয়ে পড়ে।

 

বিকল্প রাস্তাটি উচ্ছেদ করে জমিতে রূপান্তরিত করতে কোনো বাঁধা আছে কিনা রাজারহাট উপজেলা ভূমি কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,জমির মালিক আদালতের নির্দেশনা পেলে রাস্তাটি তুলে দিতে পারবেন। এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে আমরা সম্মিলিতভাবে সমাধান করবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট