1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা যুবলীগের আয়োজনে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার

শনিবার ১১নভেম্বর/২০২৩ ইং কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ভাবগম্ভীর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বণার্ঢ্য র‍্যালী, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল- ০৪.৩০ মিনিটে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার ও যুগ্ন আহবায়ক সামিউল ইসলামের নেতৃত্বে রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারী কলেজ মাঠ থেকে এক বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের পার্টি অফিসে এসে র‍্যালীটি শেষ হয়।

পরে পার্টি অফিসে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকারের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক সামিউল ইসলামের সঞ্চালনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিএনপি জামায়াতের চলমান অবৈধ হরতাল অবরোধ ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শুভ্র কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম মন্ডল সাবু। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রেজা মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম ব্যাপারী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা, মোঃ আনোয়ার হোসেন,মাহফুজার রহমান বাবু, উপজেলা যুবলীগের সদস্য
মোঃ শফিকুল ইসলাম (শফি) রিপন পারভেজ,মেহেদী হাসান, জহুরুল ইসলাম, আল- মিজান,মোজাফফর হোসেন,চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী অজয় রায় ও সাধারণ সম্পাদক নারায়ণ রায় চন্দ্র রায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাাহ-আলম সরকার,সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সহ উপজেলা যুবলীগ,ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট