1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু উলামা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬৮০ পঠিত

তসলিম উদ্দিন রানাঃ

৩০ জুলাই ২০২২ শনিবার বঙ্গবন্ধু ওলামা পরিষদ কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু উলামা পরিষদ কুষ্টিয়া জেলার আয়োজনে নিজ কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মোঃ শহীদ উল্লাহ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, বিশেষ অতিথি বঙ্গবন্ধু ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওঃ মোঃ আব্দুল হালিম,মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মাওঃ ফারুক আজম জিহাদী,সাধারণ সম্পাদক মাওঃ খালিদ হাসান সিপাহী, মাওঃ মোস্তফা মাহবুব সিরাজী, মাওঃ ফারুক সিদ্দিকী,মাওঃ ইয়াসিন আশিক সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ওলামা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ নুরুল ইসলাম চুন্নু মাস্টার।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের সাথে ইসলাম ও আলেম ওলামা পীর মাশায়েখদের গভীর সম্পর্কে রয়েছে। আলেম ওলামা বঙ্গবন্ধু পরিবারের বাহিরের কেউ নন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বেও আলেম ছিলেন। তবে স্বাধীনতাবিরোধী চক্র মওদুদী ইসলামের সংগঠন জমাতিদের খপ্পরে পড়ে কতিপয় আলেম ওলামা স্বাধীনতার পরবর্তী সময়েও আওয়ামী লীগকে ইসলামবিরোধী সংগঠন বলে অপপ্রচার করেনি তাও অস্বীকার করা যাবেনা। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ধর্মীয় অনুভূতি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ন্যায় তিনার কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও আলেম ওলামার কল্যাণে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, আপনাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই। আপনারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এবং তার সরকার যে ভালো কাজগুলো করেছে এবং করছে সে ভালো।কাজগুলোর কথা জনসম্মুখে এমনকি মসজিদের মিম্বরে খুতবায় ওয়াজের মাধ্যমে বলা ঈমানী দায়িত্ব বলে মনে করি। মিথ্যা, গুজব ও গীবত জঘন্য অপরাধ এবং বড় গোনাহের কাজ। আশা করি ভবিষ্যতে আলেম হিসেবে আমরা জমাতিতের খপ্পরে এমনধরণের অপরাধের সম্পৃক্ত হবোনা এবং এ অপকর্ম করার যারা চেষ্টা করবে অহিংশভাবে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ দোয়ায় শহীদ মুক্তিযোদ্ধা এবং ১৫ আগস্ট জাতির পিতা এবং তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য ও জাতীয় চার নেতা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভী রহমানসহ সকল নিহতদের রুহের মাগফিরাত কামনা বিশেষ করে প্রধানমন্ত্রী নিরাপদ দীর্ঘায়ু এবং দেশের শান্তি কামনার মধ্যমে দোয়া ও অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট