1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে স্থায়ী ক্যাম্পের উদ্যোগ, নিরাপত্তা জোরদারে মাঠে র‌্যাব-প্রশাসন-পুলিশ আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা। নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন পরিশোধিত ডিজেল চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান অদম্য নেত্রী জেসমিনা খানম পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট কবির শেখর নাথ পিন্টু সভাপতি, সাধারণ সম্পাদক এডভোকেট তানজিনা জাহান নির্বাচিত। পটিয়ায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে নতুন দিগন্তের সৃষ্টি হবে -আলমগীর আলম। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ‌্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো

কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩০০ পঠিত

শহিদুল ইসলাম, প্রতিনিধিঃ

কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের একমাত্র বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে মাত্র ১৫ মিটিটে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৪.৪০ মিনিটের সময় বসতঘরের ভিতরে থাকা সকল ধরণের প্রয়োজনীয় আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে খবর শুনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা ঢাকা থেকে বিমান যুগে চট্টগ্রামে আসেন।

এদিকে ঘটনার পরদিন ১৭ মে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি প্রমুখ এবং এসময় উপস্থিত ছিলেন সৈয়দা রাজিয়া মোস্তফা।

এ ব্যাপারে সৈয়দা রাজিয়া মোস্তফা বলেন-আমাদের গ্রামের বাড়িতে তেমন কেউ থাকেনা। একজন কেয়ার টেকার দেখভাল করতো। সে ও ঘটনার সময় পুড়ে মারা গেছে। আমরা মাঝেমধ্যে বাড়িতে আসি। আমরা ১০ভাই বোনের মাঝে ৭জন বেঁচে আছি আমাদের পুরো বসত ঘরটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ২-৩ কোটি টাকাত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের শৃঙ্খলার প্রতি বিশ্বাসী। আওয়ামী লীগ করে কখনো কোন জায়গায় ২টাকার দূর্নীতি করিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করি। মাননীয় মন্ত্রী সহ যারা আমার এ দু:সময়ে শান্তনা দিচ্ছেন তাদের প্রতি আমার পরিবার কৃতজ্ঞ জানান।

এ ঘটনায় নিহত কেয়ার টেকার আলি হোসেন (৪৫) আগুন থেকে বাঁচতে ২য় তলা থেকে লাফ দিলে নিচে অগ্নিশিখায় পুড়ে ঘটনাস্থলে মারা যান। কেয়ার টেকার আলি হোসেনের বাড়ি মুন্সিগঞ্জেরর রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে ওই ভবনের ২য় তলায় শুয়েছিলেন। পড়ে তিনি আগুন দেখে প্রাণ বাঁচাতে সেখান থেকে নিচে লাফ দিলে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে সেখানেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম গিয়ে কাজ করে। তবে ঘরের অনেক অংশ পূরে ভেঙে পড়েছে এবং সকল আসবাবপত্র প্রায় পূড়ে ছাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

সৈয়দা রা‌জিয়া মোস্তফা রাজনৈতিক সংক্ষিপ্ত পরিচিতি কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক ও বিগত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, ধানমন্ডি থানা ম‌হিলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সভাপতি এবং দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামের রাজপথের কান্ডারী ও শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজ কল্যাণ সংস্থা’র সম্মানিত চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশে গরীব অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন।

মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে সৈয়দা রাজিয়া মোস্তফা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট