1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার

  • সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৭৭ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নুর জামাল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৪, ময়মনসিংহ-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ ২০২৬) রাতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নুর জামাল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শাসনউড়া গ্রামের বাসিন্দা। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী উম্মে হাবিবা (৭) একই গ্রামের বাসিন্দা সরিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত ৩ মার্চ ২০২৬ তারিখে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষায় শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আলামত পান।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, একই গ্রামের নুর জামাল মিয়া তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে বসতঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫; তারিখ: ১২ মার্চ ২০২৬)।

র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে তার অবস্থান শনাক্ত করা হয়। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট