1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

জঙ্গল সলিমপুরে স্থায়ী ক্যাম্পের উদ্যোগ, নিরাপত্তা জোরদারে মাঠে র‌্যাব-প্রশাসন-পুলিশ

  • সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪৯ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দীর্ঘদিনের অস্থির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টায় র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক, জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তারা জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় সম্ভাব্য স্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সার্বিক জীবনযাত্রা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত এক অভিযানে দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।

নৃশংস এই হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

পরবর্তীতে ৯ মার্চ ২০২৬ তারিখে যৌথ বাহিনীর বৃহৎ বিশেষ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা, অস্ত্র তৈরির কারখানা এবং অপরাধী নেটওয়ার্ক ধ্বংস করা হয়।

এ অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়েছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী।

 

ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

 

পরিদর্শনকালে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং সবসময় জনগণের পাশে থাকবে।

স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, নিয়মিত টহল কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলে এ উন্নয়ন আরও টেকসই ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট