1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

গরু ব্যবসার পরিকল্পনাই কাল হলো ৫ বন্ধুর জীবন

  • সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৩২ পঠিত

মহানগর প্রতিনিধিঃ

কোরবানির মৌসুমে গরু ব্যবসার পরিকল্পনাই কাল হলো পাঁচ বন্ধুর। চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে গরু কিনতে যাওয়ার পথে যশোরে ট্রাকচাপায় নিহত হন চার বন্ধু। অপরজন গুরুতর আহত হয়েছেন।

তাদের কেউই পেশাদার গরু ব্যবসায়ী নন। তবে এ বছর কোরবানির মৌসুম সামনে রেখে পাঁচ বন্ধু বেনাপোল থেকে গরু কিনে চট্টগ্রামে এনে বিক্রির পরিকল্পনা করেছিলেন। কিন্তু কে জানত, এই পরিকল্পনাই ইতি টানবে তাদের জীবনের। চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোল যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে ৪ জনের প্রাণ। যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় রোববার(২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের কুলগাঁও এলাকার ইকবাল চৌধুরীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী রাছাম চৌধুরী সাদমন (২৬), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ইয়াকুব বাদশার ছেলে আবু সৈয়দ (৩৫), পাঁচলাইশ ওয়াজেদিয়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে নাঈম উদ্দীন (৩২) ও চান্দগাঁও এলাকার আলী আজগরের ছেলে আলী নেওয়াজ জনি (৩৫)।গুরুতর আহতের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, তার বাড়িও কুলগাঁও এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ৫জনই ছিল ঘনিষ্ঠ বন্ধু। তাদের বাড়িও কাছাকাছি এলাকায়। সাদমানের বাবা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী জানান, নাঈমের প্রাইভেট কারযোগে শনিবার রাত সাড়ে ১০টায় পাঁচ বন্ধু রওনা হয়। তারা নিজেরাই গাড়ি চালাচ্ছিল। কান্নাজড়িত কণ্ঠে ইকবাল চৌধুরী বলেন, সেই যে ছেলে গেল, আর ফিরল না। নাঈমের মামা মো. আইয়ুব জানান, নাঈম ও আবু সৈয়দ আপন মামাতো-ফুফাতো ভাই। নয়ারহাট এলাকায় দুজনেরই শেয়ারে কাপড় ও টেইলারিং ব্যবসা রয়েছে। একই সঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনরা পাগলপ্রায়। যতদূর জানতে পেরেছি, পাঁচ বন্ধু ৩২ লাখ টাকা নিয়ে গরু কিনতে গিয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট