1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’  পবিত্র লাইলাতুল কদরের রাত: ক্ষমা ও রহমতের আশায় ইবাদতে মুমিনরা -মুহাম্মদ আকতার উদ্দিন সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

গাউসে পাকের শিক্ষা পাঁচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করা- ফাতেহা-ই ইয়াজদাহুম মাহফিলে বক্তারা

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৭২৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট এর ব্যবস্থাপনায় আজ জুমাবার ২৫-১১-২০২২ ইং শীতলঝর্ণাস্থ ইমাম বুখারী রহঃ জামে মসজিদে পীরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানী,হযরত শায়খ সুলতান মীর মহিউদ্দিদ সৈয়্যদ আব্দুল কাদের জিলানী (রাঃ) ফাতেহা- ই ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও দাওয়াতে খায়ের মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বাদে মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ, বাদ এশা গাউসে পাকের জীবনীর ওপর বয়ান-তকরির, মিলাদ-কিয়াম, তাবরুক বিতরণ ও দোয়া মুনাজাত অনুষ্টিত হয়।
এতে নাতে রাসূল পরিবেশনন করেন শায়ের মাওলানা আব্দুর রহমান কাদেরী, খতমে গাউসিয়া শরিফ পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান কাদেরী। তকরির পেশ করেন ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুনির উদ্দিন আলকাদেরী।
বক্তারা বলেন- গাউসে পাকের শিক্ষা পাঁচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করা। সৎ পথে চলা ও সুন্দর আদর্শ ধারণ করে চরিত্র সুন্দর করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা।

এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি শীতলঝর্ণা ইউনিট এর সহ-সভাপতি জনাব সেলিম, সভাপতি মোহাম্মদ শাহ মুহাম্মদ এরফান , সেক্রেটারি মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সৈয়্যদ গোলাম মোস্তফা , অর্থ সম্পাদক মুহাম্মদ ওয়াসিম নুর, মাওলানা মাসউদুল করিম- দাওয়াতে খায়র সম্পাদক, দপ্তর সম্পাদক খান বাহাদুর বাবলু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইমতিয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক হাফেয ইকবাল হোসাইন রবি, জাকির ও ইমরান প্রমুখ ।

মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক, হযরত আল্লামা হাফেয সৈয়্যদ আজিজুর রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট