1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে খুন।

  • সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৮৪ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। নিহতরা হলেন— হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে মো. পাভেজ (২৩)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ ও চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয় সূত্র জানায়, মো. তৈয়ব ও মো. আলীর দুই পরিবারের মধ্যে কিছুদিন যাবত বাড়ির পাশের এক রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ নিয়ে আবারও দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে মো. পারভেজ (২৩) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

শিকলবাহা সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. আজাদ বলেন, কিছুদিন ধরে রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেটা নিয়ে বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি। এবং ঈদুল ফিতরের পরে ওই বিষয়টি সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু ঈদ যেতে না যেতেই মা ও ছেলে হত্যা করা হয়েছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, এর আগে একটা মারামারির মামলা ছিল। ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল। আমাদের কাছে খবর ছিল পলাতক আসামি বাসায় এসেছে। তখন আমরা বাড়িতে গেয়ে তল্লাশি করেও পায়নি। তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি হয়েছে।
নিহতের পুত্রবধু কামরুন নাহার বলেন, ‘ইমরান, মোহাম্মদ আলীর ৫ ছেলে মেয়ে ও তাদের আত্বীয় স্বজনেরা মিলে আমার শ্বাশুড়ি ও দেবরকে খুন করেছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দু’জন নিহত হয়েছে। এখন আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট