1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের শ্রদ্ধা জ্ঞাপন

চট্টগ্রামে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

  • সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৪২ পঠিত

 

৫ ই জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা ৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক সভা এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মোঃ লিয়াকত আলী।
বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার ট্রেজারার এপে.মোরশেদুর রেজা,মেম্বারশীপ অ্যান্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. শফিকুল আলম বশর, ফেলোশিপ অ্যান্ড পিআরএস ডিরেক্টর এপে. আবদুর রহিম খন্দকার, সার্জন এট আর্মস এপে. এস এম আবু হেনা,ফ্লোর মেম্বার এপে.আলী কাদের জীবন প্রমুখ।বাংলাদেশে পরিবেশ দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধক এপেক্স বাংলাদেশের জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান বলেন, প্লাস্টিক দূষণ দিন দিন মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। তাই এটি প্রতিরোধে বৈশ্বিকভাবে সম্মিলিত কল্যাণমূলক পদক্ষেপের প্রয়োজন। বাড়ির আঙ্গিনায় বেশি ফলজ ও বনজ গাছ রোপন করে সামাজিক বনায়ন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে গ্রীন দেশে রুপান্তর করতে এপেক্স বাংলাদেশ দেশব্যাপি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি হাতে নিয়েছেন যা সত্যি অতুলনীয়।
ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে আরও বেশি বেশি এগিয়ে আসার আহবান জানান।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট