1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ।

  • সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৮১ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

শুক্রবার (২৫ এপ্রিল) ২৫ খ্রিঃ

চট্রগ্রামের লালদীঘি ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলায় দ্বিতীয়বারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছে
কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের কৃতি সন্তান শরীফ ওরফে বাঘা শরীফ।

২০২৪ সালেও শরীফ চট্টগ্রাম লালদীঘি মাঠে
বলী খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনেন।

বলী খেলায় শরীফ চ্যাম্পিয়ন হওয়ার খবরে হোমনাবাসী আনন্দিত। এ ব্যাপারে হোমনাবাসি’রা বলেন, শরীফ আমাদের হোমনার গর্ব ও অহংকার। আমরা হোমনাবাসী ওর কৃতিত্বের জন্য আনন্দিত।
বাঘা শরীফের নিজ গ্রাম মনিপুরের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব পিআইবির সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রতিক্রিয়ায় জানান, শরীফ বলীর চ্যাম্পিয়নের সংবাদ শুনে আমরা আনন্দিত।
শরীফ শুধু হোমনার নয় সমগ্র কুমিল্লার গর্ব।
সে নিজের চেষ্টা ও পরিশ্রমে এ সাফল্য অর্জন করে। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তা হলে সে আরো ভালো করবে।
বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে শরীফকে উষ্ণ অভিনন্দন জানাই।
হোমনা উপজেলা প্রেসক্লাবে ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ও হোমনাকে ক্রীড়াঙ্গনে এক বিশেষ সম্মান বয়ে এনেছে। তার এ সাফল্যে হোমনাবাসী গর্বিত। তার সুস্থতা ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট