1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে স্থায়ী ক্যাম্পের উদ্যোগ, নিরাপত্তা জোরদারে মাঠে র‌্যাব-প্রশাসন-পুলিশ আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা। নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন পরিশোধিত ডিজেল চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান অদম্য নেত্রী জেসমিনা খানম পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট কবির শেখর নাথ পিন্টু সভাপতি, সাধারণ সম্পাদক এডভোকেট তানজিনা জাহান নির্বাচিত। পটিয়ায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে নতুন দিগন্তের সৃষ্টি হবে -আলমগীর আলম। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ‌্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গতকাল ৪ ফেব্রুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত। সভায় একাডেমির বর্তমান মহাপরিচালক চা-গবেষক আমিনুর রশীদ কাদেরীকে উপস্থিত পরিচালকরা গোপন ব্যালটের মাধ্যমে পুনরায় মহাপরিচালক নির্বাচিত করেন। তিনি আগামী ২০২৩-২০২৪ মেয়াদে চট্টগ্রাম একাডেমি পরিচালনা করবেন। এছাড়া সভায় ৩ ফেব্রুয়ারি শুক্রবার অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত একাডেমির দ্বিবার্ষিক সদস্য প্রতিনিধি নির্বাচনে বিজয়ী জীবন সদস্য প্রতিনিধি লেখক শারুদ নিজাম, কলামিস্ট রেজাউল করিম স্বপন, কবি ও ফ্যাশন ডিজাইনার সুলতানা নুরজাহান রোজী ও প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান এবং সাধারণ সদস্য প্রতিনিধি শিশুসাহিত্যিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর ও অনুবাদক ফারজানা হক শিমুকে অভ্যর্থনা জানানো হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন প্রফেসর রীতা দত্ত, সহকারী কমিশন এস এম আবদুল আজিজ ও সৈয়দা রিফাত আক্তার নিশুকে সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় পরিচালকদের মধ্যে বক্তব্য দেন ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, ছড়াকার রমজান মাহমুদ, কবি রহমান হাবীব, লেখক জাহাঙ্গীর মিঞা, লেখক মুহাম্মদ নোমান লিটন, নারী নেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশু, এস এম আবদুল আজিজ, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, ছড়াকার সরওয়ার আরমান।
নবনির্বাচিত প্রতিনিধিরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, চট্টগ্রাম একাডেমিকে এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করবেন। একাডেমির সমৃদ্ধি আনয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর (২০২৩-২০২৪) একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট