1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চট্টগ্রামে ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন। পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন।

চট্টগ্রাম বিভাগে ১১টি জেলার সেরা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

  • সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৯ পঠিত

 

‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫’ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন।

আজ ১৩.০১.২০২৬ খ্রি. মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫-২৬ চট্টগ্রাম পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।

শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ/নাত, আযান, উপস্থিত বক্তব্য, রচনা, ইসলামী সাধারণ জ্ঞানে ক ও খ গ্রুপে ৮টি ইভেন্টে ১ম স্থান, ৪টিতে ২য় স্থান ও ১টিতে ৩য় স্থান অর্জন করে।

শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল সুনাম অক্ষুন্ন রাখায় জামেয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট