1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

চট্টগ্রাম সমিতি ইউকে ও অ্যাশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ পঠিত

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:

চট্টগ্রাম সমিতি ইউকে, চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (অ্যাশ ফাউন্ডেশন) ও সেন্ড অ্যা লিটল হোপ ইউকে এর যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারের দিনব্যাপী এই আয়োজনে দুই শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু সেবা পেয়েছেন। যাদের মধ্যে ২০ জনের ছানি শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম সমিতি ইউকে ওই দেশে বসবাসরত চট্টগ্রামের মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সমন্বয় করে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা বিনামূল্যের চক্ষু ক্যাম্পেের আয়োজন করছি। এই আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজন করেছে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট