1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৫ পঠিত

চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। ৬ অক্টোবর সন্ধ্যায়। জাঁকজমক এই সাংস্কৃতিক উৎসবে সভাপতিত্ব করেন মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু।
উৎসব আয়োজনে ছিল কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা,নৃত্য ও সংগীত পরিবেশনা এবং মিলন মেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির মহাসচিব অধ্যক্ষ জয়নাল আবেদীন ও কো- চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী। এতে আবৃত্তি পরিবেশন করেন সোমা মুৎসুদ্দি, জান্নাতুল মাওয়া অহনা ও ফাদিলা জামান ইনায়া।
সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি, মুন্নী আক্তার মারিয়া, মৌ চৌধুরী, আহমেদ নুর মাসুদ,ফারুক হাসান, শ্রাবন্তী শুক্লা, নৃত্য পরিবেশনায় ছিলো রুদ্র নৃত্য একাডেমি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মোঃ শামসুজ্জামান সুমন, লায়ন আরশাদুর রহমান, অধ্যক্ষ আমিনা সুলতানা মৌসুমি, রোটারিয়ান এস এম আজিজ,সংগঠক জিনাত আলম, মোহাম্মদ আলী,ইলিয়াস রিপন, একিউএম মোসলেহ উদ্দিন,নুর নবী রাজু, লায়ন মীর হোসেন মাসুম, আবদুল কাদের, জাকির হোসেন টিটু, হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, নুর জামাল চৌধুরী, শামীমা আক্তার, নাজমা আক্তার, শারমিন সোমা, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, স্বাধীন বর্মন প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং যুবসমাজকে ইভটিজিং সন্ত্রাস মাদক থেকে নিরাপদে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম।আর ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে সাহিত্য প্রতিযোগিতার কোন বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট