1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ; উপাচার্য, চাকসু ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ভস্মীভূত অসহায় পরিবারের পাশে ইউএনও।

  • সময় বুধবার, ২৫ মে, ২০২২
  • ৬৫৫ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পাঁচ পরিবারের ভস্মীভূত বসতঘর পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।২৫শে বুধবার সকালে চন্দনাইশ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডে,রহমানিয়া ব্রীজের উওর পূর্বপাশে,দুলার মার বাড়ী এলাকায় মঙ্গলবার এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ ২লক্ষ টাকা,ঘরের আসবাবপত্র,কাপর-চোপড়,প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৭/১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। মাগরিবের পর পর লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি সংযোগ হয়ে টিনের ছাউনী ও বাশেঁর বেড়ার ৫টি বসতঘরে আগুণ ছড়িয়ে যায়। এতে স্থায়ী বাসিন্দা মো.আবদুল মালেক,আবদুল খালেক,আবদুল মান্নান,আবদুল ছালাম,আবদুল শুক্কুর উভয়ের পিতা মৃত আলী মিয়ার ৫ সন্তানের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও চন্দনাইশ ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে পানি ছিটিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এব্যপারে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা পানি ছিটিয়ে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ইউএনও নাছরীন আক্তার জানান আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে খোঁজ খবর নিয়ে উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আপাতত তাৎক্ষণিক সংকট কাটিয়ে উঠার জন আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছি।সেই সাথে ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাবরে বিষয়টি অবহিত করেছি, ভুক্তভোগী পরিবারগুলোর পূর্নবাসনের জন্য মন্ত্রনালয় হতে আর্থিক সহায়তা এসে পৌঁছালে আমরা দ্রুত পরবর্তী পদক্ষেপ নিব।
অগ্নিকাণ্ডে ভষ্মিভুত পরিবারের বসতবাড়ি পরিদর্শনকালে ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান ফারুকী ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট