1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ

  • সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:
আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. রাশেদ হামিদ। চন্দনাইশের গণমানুষের নেতা আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (এমপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি পৌরসভার উন্নয়নে একজন ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অ্যাডভোকেট রাশেদ হামিদ চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার মরহুম মোহাম্মদ সোলাইমান চৌধুরীর পুত্র। তিনি আইন বিষয়ে প্রথম শ্রেণীতে অনার্স – মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরিবারে সব ভাই বোন শিক্ষিত ও প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমায় তিনি দলের প্রতি আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে নিজ এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে অ্যাডভোকেট রাশেদ হামিদ বলেন, “আমি চন্দনাইশ পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। পৌরসভার প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”

পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে তিনি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত আইনজীবী ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলসহ গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করেছেন। এছাড়া আইন পেশায় একজন সিভিল আইনজীবী হিসেবে বহু নিরহ ও আর্থিক অসচ্ছল ব্যক্তির মামলা মোকদ্দমা পরিচালনা করে তরুণ আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বেশ সুনাম অর্জন করেন । আদালত প্রাঙ্গনে তরুণ আইনজীবী হিসেবে এড. রাশেদ হামিদ একজন পরিচিত মূখ এবং নম্র ভদ্র তরুণ আইনজীবী হিসেবে পরিচিত বটে। নিজ এলাকায় ও একজন সৎ ও পরোপকারী ব্যক্তি হিসেবে বেশ পরিচিত তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাশেদ হামিদ মানবিক কাজেও পরিচিত মুখ। বৈশ্বিক করোনা মহামারীর সময়ে তিনি ‘সালমা আদিল ফাউন্ডেশন’-এর সমন্বয়ক হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ৭,০০০( সাত হাজার) লোক কে করোনা পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বর্তমানেও তিনি দেশি-বিদেশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের সেবা করে যাচ্ছেন। সময় পেলে প্রতিনিয়ত এলাকায় সম বয়সী সহ এলাকার মুরুব্বি দের সাথে বেশ যোগাযোগ ও রহিয়াছে।

স্থানীয় ভোটারদের মতে, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই তরুণ নেতা ধানের শীষের মনোনয়ন পেলে চন্দনাইশ পৌর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট