1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার সাতকানিয়ায় ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, মন্ত্রী মীর হেলাল যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলমান লকডাউনে এমপি দিদারুল আলমের ব্যাক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

  • সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫০১ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সরকার ঘোষিত চলমান লকডাউনের কারনে সীতাকুণ্ডের কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ভালবাসার উপহার সামগ্রী বিতরন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।এমসয় আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন
এই চলমান লকডাউনের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।করোনা মহামারি বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে, এথেকে একমাত্র বাঁচার উপায় সরকারি নির্দেশ মেনে চলা,জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের না হওয়া,জরুরী কাজে বের হলেও মুখে মাক্স পরিধান করা।

চলমান লকডাউনে কর্মহীন সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা, যুব কর্মকর্তা শাহ আলম, ,পৌর কাউন্সিলর জুলফিকার আলী শামিম, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি নুরনবী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট