1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

চাকরি পেলেন ভাতের বিনিময়ে পড়াতে চেয়ে পোস্টার করা সেই যুবক

  • সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ পঠিত

দুইবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার সেই আলমগীর কবিরের চাকরি হয়েছে সুপারশপ স্বপ্ন’তে। বুধবার দুপুরে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে আলাপ করার পর বিকালে উপস্থিত হন স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল। এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেয়া হয়। এ সময় আলমগীর কবিরসহ জুমে যুক্ত হন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পি আর ম্যানেজার কামরুজ্জামান মিলু। ইন্টারভিউ শেষে আলমগীর কবিরকে স্বপ্ন’র ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাাসোসিয়েট হিসেবে নিয়োগের জন্য বলা হয়। এরপর আলমগীর কবিরের সম্মতি পাবার পর তার হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল। আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিন বেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না।

এই কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন বিজ্ঞাপনের। দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি জানান, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’ দেয়ালে দেয়ালে লাগানো সেই বিজ্ঞাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এর পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট