1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে হেলথ ডে উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে হেলথ ডে উদযাপন অনুষ্ঠান স্কুল অডিটরিয়ামে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার)সম্পন্ন হয়।

এতে প্লে -গ্রুপ হতে ও লেভেল ও এসএসসি দুই কারিকুলামের শিক্ষার্থীরা আনন্দের সাথে অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের হাইট ওয়েটসহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি অভিভাবকদের সাথে যোগাযোগ করে সুনিশ্চিত করা হয়। ‘স্বাস্থ্যই সম্পদ’ এই স্লোগান সামনে রেখে প্রতি বছর এই দিনটির জন্য সিআইএসের অভিভাবক -শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বেশ উৎসাহের সাথে অপেক্ষায় থাকেন।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এ জে এম সাদেক, স্বনামধন্য চিকিৎসক ডা. ইমরানুল মাওয়া ও ডেন্টিস্ট ডা. নাসরিন সুলতানা আঁখি ও ডা. উম্মে হানিসহ চার জন প্রখ্যাত চিকিৎসক। কার্যক্রম চলাকালীন স্কুলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, স্কুলের একাডেমিক এ্যাডভাইজার ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ডিরেক্টর শহীদুল্লাহ্ সেলিম সরাসরি উপস্থিত থেকে পুরো বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

দিনব্যাপী এই প্রোগ্রামের পরিচালনায় ছিলেন স্কুলের বিজ্ঞ প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী। স্কুলের এই মহতী উদ্যোগ অভিভাবকমহলে বেশ প্রসংসিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট