1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চিনের দু:খ হোয়াংহো আর পটিয়ার দু:খ ফুলকলি

  • সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩১ পঠিত

তোষাদ রায়হান:

একসময় চীনে প্রায়ই হুয়াংহো নদী সবকিছু বন্যায় ভাসিয়ে দিত বলে এই নদীর নাম ছিল “চিনের দুঃখ”। ইতিহাসে ছাব্বিশবার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচন্ডভাবে। এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখদুদর্শা।আর চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা পটিয়ার নাইখাইন এবং উজিরপুর এলাকার মধ্যবর্তী স্থান চট্টগ্রাম কক্সবাজারের প্রধান সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিষ্কুট ও মিষ্টান্ন ফ্যাক্টরি ফুলকলি।নামে ফুলের কলির সৌরভ ছড়ানোর কথা থাকলেও উল্টো ফুলকলির ছড়িয়ে পড়া বর্জ্যের গন্ধে অতিষ্ঠ পটিয়াবাসি।সরেজমিনে দেখা যায় ফুল কলির বর্জ্য সরাসরি সাজেন্ট মহিউদ্দিন খালে পতিত হওয়ায় কয়েক কিলোমিটার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।এতে ফ্যাক্টরির পাশে থাকা ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ও কয়েক গ্রামের লোকজন চরম বিপাকে পড়েছে।খালের পানির গন্ধে নি:শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এলাকাবাসী ফুলকলির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছে।তারা দাবি জানান ফুলকলির গন্ধে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে,তারা ময়লা পানি শোধন করে খালে ফেলার জন্য ফুলকলির নিকট দাবি জানান।উল্লেখ্য ফুলকলিতে পানি শোধানাগার থাকলেও খরচ বাঁচানোর জন্য তারা তা বন্ধ রাখেন এবং অপরিশোধিত বর্জ্য সরাসরি খালে ফেলে দেন। তাই গন্ধ ছাড়িদিকে ছড়িয়ে পরেছে।অন্য দিকে বর্জ্যের সুব্যবস্থা না নিলে ফুলকলির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি ও ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন এলাকাবাসী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট