1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

ছেলের গুলিতে মা নিহত

  • সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৮৩৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে জেসমিন আকতার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলা সদরের সাবজার পাড়া নিজ বাড়িতে তিনি খুন হন। ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনু (৩০)।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মইনু পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। তাকে আটকের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানায়, বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুর। একপর্যায়ে মাকে মাথায় গুলি করে তিনি। পরে প্রতিবেশীরা এসে জেসমিন আকতারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রামে মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, নিহত জেসমিন কিছুদিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মইনুর সন্দেহ ছিলেন সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গতমাসে তিনি মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে।

অভিযুক্ত মইনু বখাটে এবং তার নামে কয়েকটি মামলা আছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট