1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতে ডায়েরি তুলে দিয়ে সম্মাননা: স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরে দুই টিভি সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭২ পঠিত

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও মামলা নিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ।

রবিবার (৫ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনাটি সাংবাদিক সমাজের ওপর সুপরিকল্পিত হামলার শামিল। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি।

আহত দুই সাংবাদিকের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি নেতৃবৃন্দ কঠোর আল্টিমেটাম দিচ্ছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ মনে করে— সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি আঘাত নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে মানবাধিকার লঙ্ঘিত হবে।

হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট