1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার

  • সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ পঠিত

 

জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভঙ্গুর অর্থনীতি থেকে উন্নয়নের অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জাতীয় শিক্ষাধারার সদস্য ইভা আক্তার, আঁখিনূর টুম্পা প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ ভুলে গেলে চলবে না, নিজেদের সবটুকু সামর্থ দিয়ে উপদেষ্টাদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজী,  দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে করে রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সবরকমের খুন-গুম-অপরাধ থেকে মুক্তি পায় বাংলাদেশের সাধারণ মানুষ। সেই সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা থেকে সরে এসে দেশে সম্প্রীতির সমাজ নির্মাণেরও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট