1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

জাতীয় চার নেতা স্মরনে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা।

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৪৭ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,ক্যাপ্টেন এম মনসুর আলী,এ এইচ এম কামরুজ্জামান স্মরণে আজ ৩ নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায়, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী,খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, যুগ্ম সম্পাদক বদিউল আলম, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জহর লাল হাজারী, এড কামাল উদ্দিন,আবু তাহেরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এতে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন আ.জ.ম নাসির উদ্দিন বলেন
দীপাবলী উৎসবের ভাবগাম্ভীর্য ও নিরাপত্তা নিশ্চিতে স্ব স্ব ওয়ার্ড, থানা, ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে একাত্ম হয়ে কাজ করতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তি হিন্দু মুসলমানের মধ্যে বিরাজমান সম্প্রীতি নষ্ট করার জন্য আবার ও অপতৎপরতা চালাতে পারে। আবারও দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে তুলতে পারে। এই অপশক্তি সেই পাকিস্তান শাসনামল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চালিয়ে আসছে।

এই একই উগ্রবাদী অপশক্তি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি হত্যা, ৩ লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানাতে তারাই জাতির জনককে স্বপরিবারে হত্যা করেছে।

বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একে একে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।

শারদীয় দুর্গোৎসবে মন্দিরে মন্দিরে হামলা, সংঘর্ষের ঘটনাও তাদের একই ষড়যন্ত্রের অংশ। সুতরাং তাদের হীন রাজনৈতিক স্বার্থ কি তা বাংলার জনগণ আজ বুঝে গেছে। এদেরকে প্রতিরোধের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে মাঠে থাকতে হবে।

আলোচনা সভায় ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট