1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই পদযাত্রা করল গণঅধিকার পরিষদ চট্টগ্রাম জেলা।

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৩৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই পদযাত্রা করেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম জেলা। নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু করে দুই নং গেইট এসে পদযাত্রা টি শেষ হয়।

এতে বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও অন্তর্বর্তী কালীন সরকার দেশ সংস্কারে আশানুরূপ কোন অগ্রগতি করতে পারেন নি।

জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ বলেন শহীদ ওয়াসিম হত্যার এক বছর পার হলেও প্রশাসন ও আদালত এখন পর্যন্ত বিচার শুরু করতে পারেন নি, বিপ্লবীদের কে এখনো আওয়ামী স্বৈরাচাররা বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে,গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক ইউসুফ বলেন,দু জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মন্ডলীতে থেকেও জুলাই সনদ নিয়ে কোন সুরাহা হয়নি,এতে তাদের ব্যর্থতা প্ররিলক্ষতি হয়,একজন পদত্যাগ করেও আরেক জন তো আছে তার পরও এতো দেরি কেনো এটা জনগন জানতে চায়।মহানগর যুব অধিকারের সভাপতি সাহেদ বলেন,আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে সরকারকে জানাতে চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চাই নাই,সকলের সমান অধিকার নিশ্চিত,আইনের শাসন,মানুষের নিরাপত্তা চাই।

উক্ত পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডলি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সহ ক্ষুদ্র ও নি গোষ্ঠী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ, পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান,
উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, দক্ষিণ জেলার আহ্বায়ক ডাঃ এমদাদ হোসেন, সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ সহ চট্টগ্রাম জেলার ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট