1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী

জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান

  • সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ-এর জেলা-৩ পর্যায়ে ‘সেরা এপেক্সিয়ান (Best Apexian)’ সম্মাননা অর্জন করেছেন এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান। ১২ ডিসেম্বর (শুক্রবার)চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত ৪৫তম শাহ আমানত এপেক্স কনভেনশন-২০২৫ এ তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বর্তমানে এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর সেক্রেটারি এবং ৪৫তম জেলা-৩ কনভেনশন কমিটির সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম, নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক অগ্রগতিতে তার নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এক অভিনন্দন বার্তায় বলেন, “মুহাম্মদ আরিফ খানের শক্তিশালী সাংগঠনিক দক্ষতা ও তদারকি আমাদের জেলা-৩ এর কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এই সম্মাননা তার যোগ্য কাজেরই প্রতিফলন।”

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বলেন, “এই স্বীকৃতি কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও এপেক্সের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট