1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নর চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু এপেক্স বাংলাদেশের সেরা জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান: সেবায় ডিস্ট্রিক্ট–৩ মডেল সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী আরমান পটিয়ার মুহাম্মদ আরিফ খান এপেক্স বাংলাদেশের ‘বেস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি’ নির্বাচিত। পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়’র উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরিক্ষা সম্পন্ন চন্দনাইশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী; ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৩ পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ ২০২৬ খ্রি. রোজ শুক্রবার দুপুর ০২.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত আর সি মজুমদার আর্টস অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার পর ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “সাহিত্যের রাজ্যে দেখাবো আলোর মুখ…” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম, লেখক ও গবেষক, চেয়ারম্যান, উর্দু বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, প্রাবন্ধিক, কলামিস্ট, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিম (আইন), পূবালী ব্যাংক পিএলসি.; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শাহজাহান শাজু, কবি, শিক্ষক, উদ্যোক্তা, মোটিভেশনাল স্পিকার ও সংগঠক; ড. মো. হাফিজুর রহমান লিটু, কবি, শিক্ষক, গবেষক ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক সাহিত্য নিকেতন; গাউছ-উর রহমান, কবি, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল; সৈয়দ তৌফিক কামাল, কবি, আবৃত্তিকার ও সংগঠক; জাহিদ হোসেন মোল্যা, কবি ও সংগঠক; মাসুম আহমেদ রানা, কবি, শিক্ষক ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়; এস এম গোলাম সারোয়ার, কবি ও সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, বনলতা সাহিত্য একাডেমী; তাসলিমা আক্তার কনিকা, লেখক, নারী উদ্যোক্তা ও সংগঠক, প্রতিষ্ঠাতা ও সিইও, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি); বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রৌনকা আফরুজ সরকার, কবি ও সংগঠক, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়; হাসিনা মমতাজ হাসি, কবি, আবৃত্তিকার, পুঁথি সম্রাজ্ঞী, নারী উদ্যোক্তা ও সংগঠক, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জিন্নাত আরা ইফা, কবি, নারী উদ্যোক্তা, মোটিভেশনাল কোচ, সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব; নীলিমা আক্তার নীলা, কবি, নারী উদ্যোক্তা, গীতিকার ও সংগঠক, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, হিলটপ; সৈয়দা হাবিবা মুস্তারিন, কবি, নারী উদ্যোক্তা, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক, সাহিত্যিক, সম্পাদক, প্রকাশক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ডাক বাংলা সাহিত্য একাডেমি। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন তাসনোভা তুশিন, কবি, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্য চর্চা ও শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন একাডেমি’র বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, কবি, লেখক ও সাহিত্যিকদের নতুন নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম একাডেমি’র অনুষ্ঠান আয়োজনের জন্য একাডেমি’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ অতিথি, বিশেষ আলোচক সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করেন। ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এর সম্পাদিত ছড়াগ্রন্থ “ছড়ার মেলা” এবং ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ব্যবস্থাপনায় ও ডাক বাংলা সম্পাদনা পর্ষদ প্রকাশিত লেখকদের একক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট