1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার সাতকানিয়ায় ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, মন্ত্রী মীর হেলাল যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ড. ওয়ালী তসর উদ্দীনের নেতৃত্বে বাংলাদেশে আসছে যুক্তরাজ্য-ইইউ উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল

  • সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৭ পঠিত

মোঃ শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌নি‌ধি, সি‌লেট:

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ব্যবসায়ীগণ। বাংলাদেশের বাণিজ্যিক বিকাশের এর দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন লক্ষ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের (ইবিএফসিআই) একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করতে যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে।

ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দীন এমবিএ বলেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য নতুন সুযোগ সৃষ্টির জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন পক্ষদের সঙ্গে বৈঠক করবে।

সেই সাথে যুক্তরাজ্য, ইইউ এবং বাংলাদেশে কর্মরত কোম্পানিগুলির বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করতে কাজ করবে প্রতিনিধি দলটি। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উপায় নিয়ে আলোচনা হবে।

যুক্তরাজ্য, ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে ইবিএফসিআই। সংস্থাটির প্রতিনিধি দলে বিশজন পেশাদার রয়েছেন। যারা বিভিন্ন ধরনের শিল্পের প্রতিনিধিত্ব করেন। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, উৎপাদন, খাদ্য ও পানীয়, প্রকল্প ব্যবস্থাপনা, গবেষণা এবং ব্যবসায়িক পরামর্শ নিয়ে ফলপ্রসূ উদ্যোগ নেবে ইবিএফসিআই।

প্রতিনিধি দলে যুক্তরাজ্য, ইউরোপীয় এবং বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর ধারণার সাথে সিনিয়র এক্সিকিউটিভ, শিল্প বিশেষজ্ঞ এবং বাণিজ্য বিশেষজ্ঞরাও রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট