1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চকরিয়া সমিতির ইফতার মাহফিলে আবু সুফিয়ান এমপি চকরিয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পটিয়া কবে হবে জেলা? দীর্ঘদিনের দাবিতে অপেক্ষার প্রহর -আলমগীর আলম এপেক্স ক্লাব অব চিটাগং এর ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতার ৫৫ বছরে: মুক্তির আলো থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের স্কুল ব‍্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৭৫৭ পঠিত

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলে ৪ আগস্ট রোজ বৃহস্পতিবার যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা, স্কুল ব‍্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাজী আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। উদ্বোধনী বক্তব্যে প্রদান করেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
এই সময় প্রধান অতিথি বলেন, দিন দিন নারী ও শিশু নির্যাতনের হার হার বেড়েই চলছে।
তিনি আরও বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে এবং সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে মনে করেন তিনি।
এই সময় উদ্বোধনী বক্তব‍্যে মুহাম্মদ আলী বলেন, যৌতুক একটি সামাজিক ব‍্যাধি হয়ে সমাজ কে নষ্ট করে দিচ্ছে। এর ফলে দিনি দিন নারী ও শিশু নির্যাতনে সমাজ অবক্ষয় হচ্ছে। তাই এই ধরণের কাজ কে সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন এই সামাজিক ব‍্যাধি মোকাবেলায় সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ কে সোচ্চার হওয়ার উদাত্ত্ব আহবান জানান তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ইলিয়াস সিরাজী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, সুমি আক্তার,মোঃ সুমন,মোঃ কামাল হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব‍্যাগ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন সভাপতি হাজী মোঃ আবু নাছের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট