1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭৮ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে অভিবাসী এবং তাদের পরিবারের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন জোরদারকরণ শীর্ষক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বোয়ালখালী উপজেলায় প্রত্যাশীর সদর শাখায় ‘সফল’ প্রজেক্ট এ কর্মশালার আয়োজন করে।

সফল প্রজেক্টর অফিসার কৌশিক চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রত্যাশী হেড অফিসের প্রোগ্রাম কর্মকর্তা মাখনুন সুলতানা, সফল প্রজেক্টের মনিটরিং অফিসার সাবিহা সিফাতী পাপড়ী, কানিজ লায়লা ও সোশ্যাল মোবিলাইজার শামীম আক্তার। এতে অংশ নেন সাংবাদিক অধীর বড়ুয়া ও আবু নাঈম, বাংলাদেশ কৃষি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার পবন চন্দ্র দাশ, এনসিসি ব্যাংকের অফিসার কাজী মো. ইসমাইল, ইউসিবি’র আরএম মো. সাজ্জাদ হোসেন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা মো. শফিকুর রহমান, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো. মহিউদ্দিন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান, ইউপি সদস্য জেসমিন আক্তার, রাবেয়া আক্তার, নন্দিতা বসু, ব্যাক মাইগ্রেশন ফোরামের পিও জুয়েল সরকারসহ তৃণমূল পর্যায়ে কাজ করা ব্যক্তিরা।

কর্মশালায় সফল প্রকল্পের লক্ষ্যে প্রবাসী পরিবারের সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করণ, আর্থিক পরিকল্পনা, সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট