1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৩২ পঠিত

 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসেন। পটিয়া রেল স্টেশন সংলগ্ন গাউছিয়া মেজবানী হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ব্যদাস ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ব্যবসায়ীদের উচিত সততা ও ন্যায্যতার সাথে ব্যবসা পরিচালনা করা, যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম। তিনি বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে পরিচালিত করে। ব্যবসায়ী সমাজ যদি সততা, ন্যায্যতা ও মানবিকতার চর্চা করে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় আরও বক্তব্য রাখেন স্টেশন রোড ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আবুল কাশেম সওদাগর, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, নাছির উদ্দীন, আবদুল আলীম, দিল মোহাম্মদ, শফিকুল ইসলাম, মেহরাজুল আলম প্রমুখ।
সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই মাসের শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট