1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লিবার্টি ক্লাবের দুইদিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প। পটিয়ায় নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণকারী ইব্রাহিমকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানব বন্ধন।

  • সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ পঠিত

আমিনুল হক রিপনঃ

১৪ ই অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ টায় স্বপ্না রানী জলদাস ও ভুক্তভোগীর পরিবারবর্গের পক্ষে হাতিয়া থানাধীন নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের বাসিন্দা ধর্ষণকারী ইব্রাহিম কে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানব বন্ধন সম্পন্ন।

মানবাধিকার ও গনমাধ্যমকর্মী ফেরদৌস আলম অপুর সঞ্চালনায় ও সমাজ সেবক শাহদাত হোসেন রাজুর সভাপতিত্বে মানব বন্ধনে মুল আলোচক হিসাবে বক্তব্য রাখেন এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলার সভাপতি ও মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৪১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম,এড ভিশন সাধারণ সম্পাদক মাসুদ রানা ও ভুক্তভোগী স্বপ্নারানী জলদাস।
উক্ত মানবন্ধেন উপস্থিত ছিলেন তাঁর অসহায় সন্তানরা তাঁর পরিবারের অন্যান্য সদস্য সহ বিশিষ্টজন।
উক্ত মানব বন্ধনে মুল আলোচক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বপ্না রানী জলদাস ধর্ষক ইব্রাহিম কর্তৃক ধর্ষিত হওয়ার ঘটনা তাই প্রমান করে। স্বপ্না রানী জলদাসের স্বামী প্রবাসে থাকার সুবাদে সন্তানদের উপস্থিতিতে স্বপ্না রানী জলদাসকে জোর পূর্বক ধর্ষন ও ইতিমধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করা হলেও ইব্রাহিমের পারবিবারিক প্রভাবের কারনে আইন প্রয়োগ কারী সংস্থা কর্তৃক চার্জশিট দিতে বিলম্ব করা ও বিভিন্নভাবে হুমকি দেয়া তিনি তার তীব্র নিন্দা জানান।
স্বপ্না রানী জলদাস মানব বন্ধনে উপস্থিত থেকে ইব্রাহিমের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।তিনি বলেন,আমি ইব্রাহিমের ফাঁসি চাই।
তিনি বলেন,ইব্রাহিমের প্রাননাসের হুমকির কারনে আমি আমার ছেলে মেয়ে সহ চট্টগ্রামে ভাইয়ের বাসায় থাকছি,আমার স্বামীর ভিটে বাড়িতে যেতে পারছি না।স্বামী প্রবাসে থাকায় প্রতিনিয়ত আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি এর সুষ্ট বিচার চাই।
মানব বন্ধনে মানবতার পক্ষে উপস্থিত বিশিষ্টজনরা স্বপ্না রানী জলদাসের বিষয় তদন্ত করে,তদন্ত সাপেক্ষে ইব্রাহিমের কঠোর শাস্তি নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট