1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা

  • সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৮৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

স্বল্প খরচে উন্নত ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি নিয়ে বাকলিয়া এক্সেস রোডে যাত্রা শুরু করেছে ডাইনামিক ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ার নামক একটি নতুন প্রতিষ্ঠান। গতকাল ৩ মে শুক্রবার বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মা-শিশু ও জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান অধ্যক্ষ . আনোয়ার হোছাইন মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) মোহাম্মদ আলী আকবর। প্রধান বক্তা ছিলেন গবেষক অধ্যক্ষ সোলাইমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর আবু ইউসুফ, ডা. মুহাম্মদ আলী, দৈনিক পূর্বদেশ এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল ও এশিয়ান আবাসিক স্কুলের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। বক্তব্য রাখেন ইস্কান্দার চৌধুরী হিরু, মুহাম্মদ এনামুল হক, নসরুল্লাহ করীম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মুনির, নিজাম উদ্দিন মনির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নানা কারণে পিছিয়ে থাকা এই এলাকায় ফিজিওথেরাপি এবং ডেন্টাল সেবা নিয়ে যে প্রতিষ্ঠানটি আজ যাত্রা করছে, এটিতে এই এলাকার মানুষ ঘরের কাছেই ভালো সেবা পাবে বলে আমার বিশ্বাস। আর ডাইনামিক ফিজিওথেরাপিতে আসা রোগীদের জন্য মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা থাকবে।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক রোটারিয়ান অধ্যক্ষ ডা. আনোয়ার হোছাইন মানিক বলেন, মুনাফা নয় এই অঞ্চলের মানুষের ভালো সেবা নিশ্চিত করার জন্যই আমরা এখানে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমাদের চেষ্টা থাকবে রোগীদের উন্নত সেবা দেওয়ার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট