1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান। ফটিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভূজপুর আস্সুফ্ফাহ মাদ্রাসার সাফল্য ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন।

নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মানবতার বন্ধন’-এর
এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পটিয়ার ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলম-এর পরিচালনায় সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম, তৌহিদুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। ব্যক্তিগত ও সাংগঠনিক সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে শফিকুল আলম বশর বলেন, “মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। মানবতার বন্ধন প্রতিষ্ঠার পর থেকে আমরা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিগত সময়ের মতো সামনের দিনগুলোতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে।
এ জন্য সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই মানবিক সংগঠনের সার্থকতা। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি প্রয়োজনের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় ‘মানবতার বন্ধন’-এর ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, অসহায় মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রাখা, রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, শিক্ষা সহায়তা, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনা এবং পটিয়ার বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট