
মুহাম্মদ আকতার উদ্দিন:
২০২৬ সালে গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” জাতীয় কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা বাছাই পর্বে অংশ নিয়ে রিয়াজুল উলুম বালক-বালিকা মাদ্রাসা কৃতিত্বের সঙ্গে হুসনে সাউত বিভাগে ২য় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার স্বনামধন্য মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা সুমধুর তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও অসাধারণ দক্ষতার মাধ্যমে বিচারকদের মন জয় করে এই গৌরবময় সাফল্য অর্জন করে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, “এটি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। উস্তাদদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।”
প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও কুরআন শিক্ষার প্রসার এবং মেধাবী হাফেজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এবং সকলের কাছে দোয়া কামনা করেছে।
Leave a Reply