
প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হেলথ ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ. এ. জে. এম. সাদেক এবং একই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অপর প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ. ইমরানুল মাওয়া।
সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আয়োজিত এবারের বার্ষিক হেলথ ডে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতন করে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। হেলথ ডে-এর সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ এবং জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও স্কুলের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবু তাহের সিদ্দিকী সরাসরি উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজকদের উৎসাহিত করেন এবং তাঁদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মিসেস শাহিদা জাহান। পুরো আয়োজনে সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ, শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং হেলথ ডে কমিটির সুপরিকল্পিত ও আন্তরিক কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে হেলথ ডে-২০২৬ চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে সম্পন্ন হয়েছে।
Leave a Reply